মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার প্রবাসী আজিজ হত্যা মামলায় পলাতক আসামি চামেলী বেগম (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ নভেম্বর বৃহস্পতিবার ভোরে ভাটেরা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। চামেলী উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চাঞ্চল্যকর এ মামলার পলাতক আসামী মাসুদ মিয়া অজন এর স্ত্রী। এ পর্যন্ত ওই মামলায় চামেলীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে সামাদ মিয়া(২৫), সানা মিয়া (২৯), নিহতের আপন ভাবি জাহানারা বেগম শাহানা (২৮), রহমত মিয়া (৩৬) ও কয়েছ (২৭)। তবে মামলার প্রধান আসামী কাশেম এখনও গ্রেফতার হয়নি।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে ১১ টার দিকে আসামী চামেলী বেগমকে আদালতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য, চাঞ্চল্যকর আজিজ হত্যা মামলার অন্যতম আসামী নিহতের ভাবি জাহানারা বেগম শাহানা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে আজিজ হক্যাকান্ডে নিজে এবং তার স্বামী নিহতের বড়ভাই বাহরাইন প্রবাসী আব্দুল খালিকের পরিকল্পনার কথা স্বীকার করেছেন।
২৭ সেপ্টেম্বর প্রবাসী আজিজ নিখোঁজ হন এবং ১০ অক্টোবর ১৪দিন পর হাকালুকি হাওরে তার লাশ পাওয়া যায়।




