মেহের আমজাদ,মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে দিন বদলের সনদ ভিশন ২০২১ অর্জন শীর্ষক অবহিত করণ বিষয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবদুস শহীদ, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব মোঃ আসকার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা তথ্য কর্মকর্তা এসএম রাহাত হাসনাত। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উলাহ, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক শেখ ইফতেখার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোকতার হোসেন, জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলম জেলা এনজিও ফোরামের সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।




