ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে পিতা-পুত্র খুন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৩, ২০১৪ ৫:৩৮ অপরাহ্ণ

Thakurgaon_District_Map_Bangladesh-30ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম চৌরংগী লৌহচাঁদ গ্রামে নিজ বাড়িতে রহস্যজনক ভাবে খুন হয়েছেন পিতা ও পুত্র। ২৩ ফেব্রুয়ারী রবিবার সকালে ওই মৃত দেহ দুটি উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশ ওই বাড়ি থেকে রক্ত মাখা ধারালো অস্ত্র উদ্ধার করে। নিহতরা হলেন তসির উদ্দিন (৫২) ও তার ছেলে সপ্তম শ্রেণীর ছাত্র রস্তম আলী (১১)

Shamol Bangla Ads

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে তসির উদ্দিনের সঙ্গে স্ত্রী লালবানুর ঝগড়া হয়। এর পর স্ত্রী স্বামীর উপর অভিমান করে বাড়ি ছেড়ে ছোট ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান লালবানু। রবিবার সকালে প্রতিবেশিরা ওই বাড়ির কোন সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে দেখে তসির উদ্দিনের ঝুলন্ত লাশ এবং তার ছেলে রস্তমের গলা কাটা লাশ মাটিতে পড়ে আছে। এ ঘটনা স্থাণীয় ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান পুলিশ কে খবর দেয়। পরে ঘটনা স্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, হত্যাকান্ড রহস্যজনক। তদন্ত শেষে রহস্য উম্মোচন করা সম্ভব হবে বলে জানান তিনি।

Need Ads
error: কপি হবে না!