মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় আব্দুল্লাহ আল মামুন নামের এক ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার রাতে ওই ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তমাল নামের এক মাদকাসক্ত যুবক মোবাইল ফোনে মাদক সেবনের কথা বলে আমিনুর রহমান কলেজ মাঠে মামুনকে যেতে বলে। সে সেখানে পৌছলে রামদা হাতে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ২/৩জন যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। তার চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত মামুন মহম্মদপুর উপজেলা ছাত্রলীগের সদস্য। মাদক সেবন কে কেন্দ্র করে সম্প্রতি তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় রাতেই হিজল নামের এক যুবক আটক করে আটক করেছে পুলিশ। ওই ঘটনায় শুক্রবার সকালে থানায় মামলা হয়েছে।




