এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের গোপালপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে ‘সরকারের দিন বদলের সনদ ভিশন-২০২১’ বাস্তবায়নে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানজিনা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ফরিদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হালিমুজ্জামান তালুকদার, সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল ইসলাম, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার প্রমুখ। এছাড়াও আলোচনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উদ্যোক্তাসহ সুধীজনরা অংশ গ্রহন করেন।




