ads

বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জেএসসি কেন্দ্র পরিদর্শন করলেন নবাগত ইউএনও

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২১, ২০১৩ ৭:৪৫ অপরাহ্ণ

UNOএমআরটি মিন্টু, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলাধীন টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় জেএসসি কেন্দ্র কর্ম দিবসের দ্বিতীয় দিনে পরিদর্শন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিন। ১৯ নভেম্বর সকাল সাড়ে ১১টায় কেন্দ্র পরিদর্শনকালে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে রাণীশিমূল ইউপি চেয়ারম্যান আবু সামা কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল হামিদ সাজ, নির্বাহী কর্মকর্তার কেন্দ্র প্রতিনিধি ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুছ ছালাম বেপারী, কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আবু রায়হান, সহকারী হল সুপার খন্দকার মাজহারুল হক, এসআই শাওন মাহমুদ অপু, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম.আর.টি মিন্টু, নির্বাহী কর্মকর্তার সঙ্গে ছিলেন।
নির্বাহী কর্মকর্তা কেন্দ্রের প্রত্যেকটি কক্ষ পরিদর্শন শেষে অফিস কক্ষে পারস্পারিক পরিচয় পর্ব শেষে কুশল বিনিময় করেন। এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধানের সমতার নীতি অনুসরণ করে তার প্রশাসনের নাগরিক অধিকার নিশ্চিত করবেন। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা পরিচালনায় কেন্দ্র সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান তিনি। পরে তিনি ভায়াডাঙ্গা এএম সিনিয়র মাদরাসা জেডিসি কেন্দ্রও পরিদর্শন করেন।
উল্লেখ্য, তিনি ১৭ নভেম্বর অপরাহ্নে কর্মস্থলে যোগদান করে পরদিন কর্ম দিবসের প্রথম দিনে এমএনবিপি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় জেএসসি কেন্দ্র এবং ইসলামিয়া কামিল মাদরাসা জেডিসি কেন্দ্র পরিদর্শন করেন।

Need Ads
error: কপি হবে না!