ads

বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাষন্ড পিতা নবজাতক কন্যাকে পানিতে নিক্ষেপ করে হত্যা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২১, ২০১৩ ৪:১৯ অপরাহ্ণ
পাষন্ড পিতা নবজাতক কন্যাকে পানিতে নিক্ষেপ করে হত্যা

পূর্বধলা(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলার লাউজানা পূর্বপাড়া গ্রামে এক পাষন্ড পিতা তার নবজাতক শিশু কন্যাকে পুকুরে নিক্ষেপ করে হত্যা করেছে। পুলিশ বুধবার নিহত নবজাতকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, লাউজানা গ্রামের নওয়াব আলীর (৪০) স্ত্রী সাফিয়া খাতুনের (৩০) পরপর দুটি কন্যা সন্তান জন্ম হয়ার পর আবারও  মঙ্গলবার গভীর রাতে  আরেকটি ঠোঁট কাটা কন্যা সন্তান জন্ম হওয়ায় নওয়াব আলী ক্ষোভে সবার অজান্তে রাতেই ওই নবজাতক শিশু কন্যাকে বাড়ির পেছনের পুকুরের পানিতে নিক্ষেপ করে হত্যা করে।
নওয়াব আলীর স্ত্রী, মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী শরিফা আক্তার, নওয়াব আলীর ভাবী আছমা আক্তার, প্রতিবেশী শফিকুল ইসলাম ও বিল­াল হোসেনসহ বাড়ির লোকজন জানান, নওয়াব আলী এ হত্যা কান্ডটি ঘটিয়ে সে নিজেই পুকুর থেকে লাশ উত্তোলন করে শিশুটিকে হত্যার কথা স্বীকার করে বাড়ি থেকে পালিয়ে যায়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বশীর আহমেদ বলেন, এ ঘটনায় পূর্বধলা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!