ঠাকুরগাঁও প্রতিনিধি : সাত মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে ঠাকুরগাঁওয়ের ডায়াবেটিক (স্বাস্থ্যসেবা) হাসপাতাল এর ডাক্তার ,নার্স,কর্মকর্তা ও কর্মচারীরা লাগাতার ধর্মঘট পালন করছে। ফলে রোগীরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

গত সোমবার থেকে ডায়াবেটিক হাসপাতালের ডাক্তার, নার্স কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসূচির পালন করছে।
হাসপাতালের কর্মরতরা অভিযোগ করে বলেন, নিয়মিত বেতন ভাতা তাদের পরিশোধ করা হচ্ছে না। বেতন ভাতা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন যাপন করতে হচ্ছে তাদেরা।




