ads

বুধবার , ২০ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভুট্টা ও সড়িষার আবাদে কাটুই পোকার আক্রমনে কৃষক দিশেহারা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২০, ২০১৩ ১২:৩৪ অপরাহ্ণ

sirajganj_district_map_bangladesh-40_1336সিরাজগঞ্জ প্রতিনিধি : চলনবিল অঞ্চলে সড়িষা ও ভুট্রার আবাদে পোকার আক্রমনে কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।
জানা গেছে, চলনবিলের নয় উপজেলায় চলতি বছর রেকর্ড পরিমাণ ভুট্টা ও সড়িষার আবাদ করা হয়েছে। কিন্তু আবাদের শুরুতেই কাটুই পোকার আক্রমনে সড়িষা ও ভুট্টা আবাদ নিয়ে স্থানীয় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। তারা জানান, রাতে ক্ষেতে ভুট্টা এবং সড়িষা কেটে সাবাড় করে দিচ্ছে। যদিও কৃষক কীটনাশক প্রয়োগ করছেন তাতে তেমনটি কাজ হচ্ছে না।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে পোকার আক্রমন কমাতে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে।

Need Ads
error: কপি হবে না!