মেহের আমজাদ, মেহেরপুর : ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা কিশোরী ক্রিকেটাদের দল গঠনের জন্য বৃহস্পতিবার ১২ দিন ব্যাপি প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর স্টেডিয়াম মাঠে ক্রিকেট প্রশিক্ষনের উদ্বোধন করেন মেহেরপুর ডি.এফ.এফ.এ’র সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী, প্রশিক্ষক হাসানুজ্জামান হিলোন, ব্র্যাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, চুয়াডাঙ্গা এলাকা ব্যবস্থাপক আফরোজা রিনা, সদর শাখার ব্যবস্থাপক মঞ্জুর আকবর, জেলা ছাত্রলীগের সম্পাদক বারিকুল ইসলাম লিজন প্রমুখ।




