ads

সোমবার , ১৮ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সর্বদলীয় সরকারে যাচ্ছে না বিএনপি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৮, ২০১৩ ১১:১২ পূর্বাহ্ণ

Mirza fakhrulশ্যামলবাংলা ডেস্ক : চলমান রাজনৈতিক সংকট নিরসনে সমঝোতার আশার সঞ্চার হলেও নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে যাচ্ছে না বিএনপি। অর্থপাচার মামলায় দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের খালাস পাওয়া এবং বিএনপির শীর্ষ ৫ নেতার রিমান্ড স্থগিতের পর রবিবার দিনভর জনমনে সমঝোতার আলোর ঝলকানি দেখা দিয়েছিল রাজনীতির মেঘাচ্ছন্ন আকাশে। কিন্তু রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের বৈঠকের পর ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে ‘সর্বদলীয়’ সরকার গঠনের উদ্যোগকে ‘তামাশা’ আখ্যায়িত করে এতে অংশ নেয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এসময় তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবিকে পাশ কাটিয়ে জোটের শরিকদের নিয়ে সরকার আরেকটি মন্ত্রিসভা গঠনের যে উদ্যোগ নিয়েছে, তা প্রহসন ও তামাশা ছাড়া কিছু নয়। সরকার এহেন হঠকারী সিদ্ধান্ত নিয়ে দেশকে কোন খাদের কিনারায় নিয়ে যাবে, তা নিয়ে তারা উদ্বিগ্ন ও দেশের মানুষ শঙ্কিত বলেও মন্তব্য করেন তিনি। শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণপত্র পেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে কোনো আমন্ত্রণপত্র আসেনি।
ফখরুল আবারও নির্বাচনকালীন নির্দলীয় সরকার নিয়ে সংলাপের উদ্যোগ নিতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারকে বলব, এখনও সময় আছে, আমাদের নেতাদের মুক্তি দিয়ে ও নির্যাতন-দমন বন্ধ করে নির্দলীয় সরকারের বিষয়ে সংলাপের আন্তরিক উদ্যোগ নিন।তা না হলে বিএনপি কোনো প্রহসনের নির্বাচন মানবে না, তাতে অংশও নেবে না। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, একতরফা নির্বাচন হলে দেশের মানুষ তা প্রতিহত করবে।
বিএনপির মুখপাত্র সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে খালেদা জিয়ার সঙ্গে একান্তে বৈঠক করেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফখরুলের সাথে ছিলেন দলীয় নেতা জয়নাল আবেদিন, সালাহউদ্দিন আহমেদ, মাহবুবউদ্দিন খোকন, মারুফ কামাল খান, নিতাই রায় চৌধুরী, সেলিম রেজা হাবিব, আসাদুল করীম শাহিন, শামীমুর রহমান শামীম, শহিদুল ইসলাম বাবুল, আমীরুজ্জামান খান শিমুল প্রমুখ।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব ‘সর্বদলীয়’ মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের খবর জানানোর পর আওয়ামী লীগ,ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টির কয়েকজন নেতা শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ পেয়েছেন। ওই সরকারে যোগ দিতে বিএনপিকে আহবান জানানো হলেও তারা তা প্রত্যাখান করে।

Need Ads
error: কপি হবে না!