ads

বুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৫১ জনের মৃত্যু : শনাক্ত ১ হাজার ৯০১

খবর টি পড়েছেন : ১৫৭
দেশে করোনায় আরও ৫১ জনের মৃত্যু : শনাক্ত ১ হাজার ৯০১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৮ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯০১ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জনে। ১৫ সেপ্টেম্বর বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন। গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৫৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৬১৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৩ লাখ ৩২ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৬ শতাংশ।

২৪ ঘণ্টায় যে ৫১ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ১৯ জন এবং পুরুষ ৩২ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ২০ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ১১ জন মারা গেছেন। রাজশাহীতে ৪, খুলনায় ৫, বরিশালে ৩, সিলেটে ৫ ও ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহের হোস্টেলে অবস্থানরতদের নিরাপত্তায় ছাত্রদের সাথে ওসির আলোচনা… পরবর্তী সংবাদ অনিবন্ধিত সব অনলাইন বন্ধ করে দেওয়া সমীচীন হবে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads