বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : পলী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের মুক্তির দাবীতে বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে খানপুরা দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।উপজেলা জাতীয় পার্টির আহবায়ক খালেদা ওহাবের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জাপার সহ সভাপতি জয়নাল আবেদিন সিকদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মামুন, এমপি গোলাম কিবরিয়া টিপুর প্রতিনিধি মুকিতুর রহমান কিসলু, জাপা নেতা অধ্যক্ষ নূরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বাবুল আকন, সরোয়ার ফকির, ইউপি সদস্য শহিদুল ইসলাম মাষ্টার, মো. সবুজ খান, জাহাঙ্গির হোসেন ফকির, মন্টু খান, মোফাশ্বের, জেলানী সাজোয়াল , দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তরা এ সময় বলেন, পলীবন্ধু এরশাদ ৯ বছর এই দেশ শাসন ও উন্নয়ন করেছেন। দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে তিনি জীবনের শেষ প্রান্তে এসেও মুক্ত রাজনীতি করতে পারছেন না। ১৯৯০ সালে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন। এখনও আছেন কিন্তু প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে পলীবন্ধু এরশাদ ও জাতীয় পার্টিকে নিয়ে ধূম্রাজাল সৃষ্টি হয়। এ ছাড়াও গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার রাকুদিয়া নতুন হাটে দেহেরগতি ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে স্থানীয় নির্বাচনী কার্যালয় থেকে উপজেলার সব ইউনিয়নের জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বাবুগঞ্জে বরিশাল -৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু’র পক্ষে লাঙ্গল প্রতীক নিয়ে কাজ করতে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় দেহেরগতি ইউনিয়ন জাপা’র সভাপতি কাজী সজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন,দেহেরগতি জাপার সাধারন সম্পাদক মোঃ সবুজ খান, যুব সংহতি সভাপতি জসিম উদ্দিন, নজরুল ইসলাম মামুন, মোঃ জাকির হোসেন, হামেদ সিকদার, সরদার মোঃ দুলাল প্রমুখ।




