ads

শনিবার , ১৬ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৬, ২০১৩ ৮:৫৭ অপরাহ্ণ

Milon----1জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সুনমাগঞ্জের ছাতকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।  ১৬ নভেম্বর শনিবার বিকেলে বের হওয়া মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি বলেন, জিয়ার আদর্শের সৈনিকরা কখনো জেল-জুলুমের তোয়াক্কা করেনা। নির্যাতন যতই নির্মম হোক বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে। নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দিতে বাধ্য করা হবে সরকারকে। দেশবাসী একদলীয় নির্বাচন খেলা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। তাই ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোশতাক আহমদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান শামছুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ তিতুমীর, জেলা বিএনপির সহ-সভাপতি শামছুল হক নমু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, উপজেলা কৃষকদলের সভাপতি সালেহ আহমদ, পৌর বিএনপির সহ-সভাপতি শামসুর রহমান বাবুল, আব্দুল আউয়াল, যুগ্ম সম্পাদক আব্দুল কাবির, সাংগঠনিক সম্পাদক হিফজুল বারী শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল হাই লিপু, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি সায়েম আলম, সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর যুবদলের সভাপতি, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা এড. আব্দুল কাহার, মোশারফ হোসেন, রুহুল আমীন, কয়েছ আহমদ প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!