ads

বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নুহাশ হুমায়ুনের হাত ধরে নতুন রূপে ‘তারা তিনজন’

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ

প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক ‘তারা তিনজন’ আজও দর্শকদের মনে গভীর প্রভাব ফেলছে। নাটকে ৩ চরিত্রে অভিনয় করেছিলেন ডা. এজাজ, ফারুক আহমেদ এবং স্বাধীন খসরু। প্রায় ১১ বছর পর সেই চরিত্রগুলো এখনও দর্শকদের মনে দাগ কেটে যায়। এরই ধারাবাহিকতায় এবার হুমায়ূন আহমেদের পছন্দের সেই ৩ অভিনেতাকে নিয়ে নতুন একটি কাজ করেছেন প্রয়াত নির্মাতার ছেলে নুহাশ হুমায়ূন। সম্প্রতি, তাদের নিয়ে একটি কোম্পানির ৫টি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে, যার নির্দেশনায় ছিলেন নুহাশ হুমায়ূন।

Shamol Bangla Ads

ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নুহাশ হুমায়ূন ৫টি বিজ্ঞাপন নির্মাণ করেছেন। দীর্ঘ ১১ বছর পর আমরা ৩ জন (আমি, ডা. এজাজুল ইসলাম এবং স্বাধীন খসরু) একসঙ্গে ৫ টি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করলাম। নুহাশ তার নির্দেশনায় নতুন একটি মাত্রা যোগ করেছে। আমি তার কাজে সত্যিই অভিভূত।

উল্লেখ্য, হুমায়ূন আহমেদের ১০টি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন ফারুক আহমেদ, স্বাধীন খসরু ও ডা. এজাজুল ইসলাম। ‘তারা তিনজন’ নাটকে স্বাধীন খসরু মামার চরিত্রে এবং ডা. এজাজুল ইসলাম তার বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন।

Shamol Bangla Ads

এখন পর্যন্ত ৫ টি বিজ্ঞাপনের মধ্যে একটি প্রচারে এসেছে, যার শিরোনাম ‘জীবন একটা কুয়া’। বিজ্ঞাপনটি টেলিভিশনের পর্দার পাশাপাশি ইউটিউব চ্যানেলেও প্রচারিত হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!