ads

শনিবার , ১৬ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে আ’লীগ-বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ, ভাংচুর, গুলি : আহত ৩৫

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৬, ২০১৩ ৬:৫৫ অপরাহ্ণ

Songhorshoআজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে আ’লীগ-বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৫ নভেম্বর শুক্রবার রাতে ওই সংঘর্ষে ৩০ টি ব্যবসা প্রতিষ্ঠান ও বেশ কিছু যানবাহন ভাংচুর করা হয়। এসময় অন্তত: ৫০ রাউন্ড গুলি ছোড়া হয়। সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত: ৩৫ নেতা-কর্মী আহত হয়। সংঘর্ষ চলাকালে প্রচন্ড গুলির শব্দে পৌর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে পৌর যুবদলের সদস্য ইমরান হোসেন বাট্টুকে গফরগাঁও রেলষ্টেশনে ছাত্রলীগ নেতা-কর্মীরা মারধর করে থানা পুলিশে সোপর্দ করে। এ খবর ছড়িয়ে পড়লে রাত পৌনে ৯টার দিকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। পড়ে তারা গফরগাঁও বাজারে প্রবেশ করতে চাইলে আ’লীগ নেতা-কর্মীরা ধাওয়া দেয়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উভয় পক্ষ অন্তত: ৫০ রাউন্ড গুলি ছোড়ে। এতে সুমন, শামীম, আব্দুল্লাহ, শাকিলসহ ছাত্রদল-যুবদলের অন্তত: ১০ নেতা-কর্মী গুলি বিদ্ধ হয়। এছাড়াও রেল লাইনের পাথর ও ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত: ২৫ নেতা-কর্মী আহত হয়। ঘটনার পর পরই সকল ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ ব্যাপারে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাবুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!