চুয়াডাঙ্গা সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে শনিবার বেলা সাড়ে ১১টায় একটি বিক্ষোভ মিছিল পান্না সিনামাহলের সামনে দলের অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয। বিএনপি নেতা লেঃ কর্ণেল (অব) কামরুজ্জামানের, সরদার আলী হোসেন, এবিএম হাসান হাসুর নেতৃত্বে মিছিলটি শহীদ হাসান চত্বর গিয়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়।




