মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার কুখ্যাত হেলাল ডাকাত(৪৫)এর লাশ সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে। ১৫ নভেম্বর শুক্রবার বিকেল ৩ টার দিকে মনিপুর চা-বাগানের নির্জনস্থান থেকে মাটি কুড়ে তার লাশ উদ্বার করা হয়।
জানা যায়, রাজনগর উপজেলার পূর্বখাস এলাকার রহমত আলীর ছেলে কুখ্যাত হেলাল ডাকাত বাড়ী থেকে নিখোঁজের ৪ দিন পর গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে ফেঞ্চুগঞ্জের মনিপুর চা-বাগানের ২৬ নং সেকসনের চলাচলকারীর রাস্তার মধ্যেখানে মাটি চাপা দেয়া তার লাশ গর্ত করে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে রাজনগর থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ১১ নভেম্বর থেকে হেলাল ডাকাত নিখোঁজ থাকা অবস্থায় তার পরিবারের সদস্যরা রাজনগর থানায় একটি জিডি করেছিল । নিখোঁজের ৪দিন পর পুলিশ শুক্রবার বিকেল ৩ টার দিকে মনিপুর চা-বাগানের নির্জনস্থান থেকে মাটি কুড়ে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়।




