ads

মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮৯২

খবর টি পড়েছেন : ১৯০
দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮৯২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫২ জনে। এছাড়া, নতুন করে ১ হাজার ৮৯২ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ২৫১ জনে পৌঁছেছে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৯৭৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৬ লাখ ৫৯ হাজার ৬৯৭টি। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ২৫১ জনে পৌঁছেছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৬৪ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ১৯ দশমিক ৮৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৬ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছ ৪ হাজার ৫৫২ জনে। নতুন যে ৩৬ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৯ এবং নারী ১৭ জন রয়েছেন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৩৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৮০৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬৯ দশমিক ১৯ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মারা গেছেন পরবর্তী সংবাদ ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে : চিকিৎসক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads