
মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার বারাদী (পিরোজপুর সাংগাঠনিক ইউনিয়ন) ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর সরকারি গনগ্রন্থাগার প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভায় সদর থানা ছাত্রলীগের সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রূপক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারন সম্পাদক কুদরুত-ই খোদা রুবেল প্রমুখ। পরে মামুন আহমেদকে সভাপতি, সুরুজকে সহ-সভাপতি, রবিন হোসেনকে সাধারন সম্পাদক, রিপনকে সাংগাঠনিক সম্পাদক ও বাদশাকে যুগ্ম সম্পাদক করে মোট ৪১ সদস্য বিশিষ্ট বারাদী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।





