স্টাফ রিপোর্টার ॥ শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন-ধর্ষণ, হত্যাকন্ডের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন করেছে শিশুকিশোর সংগঠন খেলাঘর জেলা কমিটি। ১৯ জুলাই শেরপুর পৌর টাউন হলের সামনে শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে শিশু নির্যাতন ও ধর্ষণ বিরোধী পোস্টার-লিফলেট নিয়ে অভিভাবকদের সাথে শিশু-কিশোররাও অংশগ্রহণ করেন।
মানববন্ধনে চলাকালে একাত্মতা প্রকাশ করে অংশ নেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, মানবাধিকার কর্মী রাজিয়া সামাদ ডালিয়া, শিক্ষাবিদ অধ্যাপক শিব শংকর কারুয়া, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ। খেলাঘর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নন্দ সাহার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংস্কৃতি কর্মী দেবাশীষ মিলন, মলয় চাকী, আলিমুল হক প্রমুখ।




