ads

শনিবার , ২২ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে নিহত ১

খবর টি পড়েছেন : ২৩২
ঝিনাইগাতীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে নিহত ১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

elephantঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে চন্দ্র শেখর কোচ (৩৫) নামে এক আদিবাসী নিহত হয়েছেন। ২১ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার সীমান্তবর্তী গান্ধিগাঁও গ্রামে ওই ঘটনা ঘটে। সে ওই গ্রামের বিতিম বিহারী কোচের ছেলে।
জানা যায়, উপজেলার গান্ধিগাঁও গ্রামে ৫০/৬০টির একটি বন্যহাতির দল ধানক্ষেত খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করতে এলে চন্দ্র শেখর কোচ বন্যহাতির দলকে তাড়াতে যান। ওই সময় বন্যহাতি তাকে আক্রমন করে। এক পর্যায়ে বন্যহাতি তাকে পা দিয়ে পিষ্ট করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার অনুপম পাল ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বন্যহাতির তান্ডবে ঘর-বাড়ি ফসলের ক্ষতি পরবর্তী সংবাদ নাট্যকার আব্দুল্লাহ আল মামুনের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads