ads

রবিবার , ১০ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীমঙ্গলে প্রতিপক্ষের আঘাতে দিনমজুর খুন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১০, ২০১৩ ৮:৩৮ অপরাহ্ণ

443234255মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের  শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খাঁন ইউনিয়নের রঞ্জন বন এলাকার প্রকিপক্ষের আঘাতে খুন হয়েছে দিনমজুর ওয়াহিদ মিয়া(৪২)। রবিবার সকাল ১১ টার দিকে ঘটনাটি ঘটেছে। ওয়াহিদ মিয়া শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের রঞ্জন বন গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াহিদ মিয়া এলাকায় বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের ছাটাই তৈরি করতেন ।একই এলাকায় আঙ্গুর মিয়ার সাথে কথা কাটাকাটির জের ধরে এক পর্যায়ে আঙ্গুর মিয়া কোদাল দিয়ে মাথায় আঘাত করলে ওয়াহিদ মিয়া ঘটনাস্থলে মারা যায়।
পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে  লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ আবদুল­াহ ঘটনার সতত্য নিশ্চিত করে  জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Need Ads
error: কপি হবে না!