একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে থানা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার সকাল ১১টায় আত্রাই উপজেলা অডিটরিয়াম হল রুমে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
থানা বিএনপির বর্ধিত সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু। ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই-রানীনগরের আসনের নবম জাতীয় সংসদের বিএনপির মনোনীত প্রার্থী নওগাঁ জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন বুলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারন সম্পাদক এমদাদুল হক পিন্টু, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, এস এম ফারুক বখত্, সহ-সাংগঠনিক আব্দুল মান্নান সরদার, থানা মহিলা দলের নেত্রী রওশন আরা পারভীন শিলা, মনিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক প্রভাষক আল-আমিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক মো. সাইফুল ইসলাম, বিশা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কাবের উদ্দিন মাষ্টার, মো. সাইফুল ইসলাম, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম সরদার, সহ-সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, থানা যুব দলের সিনিয়র সহ-সভাপতি আয়নুলহক বাবু, সহ-সভাপতি, জাহাঙ্গীর আলম মিঠু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ মিঠু, থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির রতন প্রমুখ।




