ads

বৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলার ঘটনায় পুলিশ হেফাজতে ১১

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৪, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলার ঘটনায় ১১ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের বিভিন্ন এলাকা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) রাসেলুর রহমান।

Shamol Bangla Ads

তিনি বলেন, বুধবার রাতে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মেটারিয়াল ইয়ার্ড এর ৩নং টাওয়ারের পাশ থেকে একটি দল চুরির উদ্দেশ্যে প্রবেশ করে নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা চালায়। ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত আনসার ব্যাটালিয়ন সদস্যরা চোরদের ধাওয়া করে।

এসময় চক্রের সদস্যরা আনসারদের ওপর হামলা করলে নিরাপত্তার স্বার্থে আনসার সদস্যরা ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় চক্রের সদস্যরা পালিয়ে যায়। চক্রটির হামলায় সেন্ট্রি সিকিউরিটি সুপারভাইজার আকরাম, সাইদুল ইসলাম, মিন্টু বৈরাগী, ব্রজেন মণ্ডল ও আনসার সদস্য কামাল পাশা আহত হন।

Shamol Bangla Ads

রাসেলুর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি কোন ডাকাতির ঘটনা নয়। চক্রের সদস্যরা মূলত বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মালামাল চুরি করতে এসেছিল। ঘটনার পর বিদ্যুৎ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads
error: কপি হবে না!