স্টাফ রিপোর্টার ॥ ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সারা দেশের ন্যায় শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ এপ্রিল রবিবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ কে.এম শহীদ আহম্মেদ। পরে জেলা ও দায়রা জজের নেতৃত্বে সেখান থেকেই এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে আকর্ষণীয় লাঠি খেলা ছিল লক্ষ্যণীয়।
র্যালিতে অন্যান্যের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাস, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, ঝিনাইগাতী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, শ্রীবরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, জেলা দায়রা জজ আদালতের পিপি এডভোকেট চন্দন কুমার পাল, জেলা জজ আদালতের জিপি এডভোকেট আবুল কাশেম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসৗ, সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানীসহ বিচারক, আইনজীবী, সাংবাদিক, লিগ্যাল এইড কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
পরে আদালত অঙ্গনে আয়োজিত লিগ্যাল এইড দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ কেএম শহীদ আহম্মেদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, জেলা দায়রা জজ আদালতের পিপি এডভোকেট চন্দন কুমার পাল, জেলা জজ আদালতের জিপি এডভোকেট আবুল কাশেম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী প্রমুখ। নবাগত জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) জুলফিকার হোসাইন রনির সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী মোঃ আনিসুজ্জামান, সুবিধাভোগী মাওলানা জাবেদ আলী, হাসনারা প্রমুখ। অনুষ্ঠানে সেরা প্যানেল আইনজীবী হিসেবে এডভোকেট হরিদাস সাহা ও এডভোকেট আশরাফুন্নাহার রুবীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্য বিচারকগণ, আইনজীবী, প্যানেল আইনজীবী, এনজিও কর্মী ও আইনজীবী সহকারীগণসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
লিগ্যাল এইড দিবস উপলক্ষে আদালত অঙ্গনে লিগ্যাল এইডের কার্যক্রম এবং রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষাসহ কয়েকটি স্টল বসে।




