ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ আগামী পহেলা মে ও ২রা মে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষে বুধবার বিকেল ৩টায় খর্ণিয়া শাখার আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।
খর্ণিয়া ইউপি পরিষদ চত্ত¡রে ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সরদার আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি’র বক্তব্যদেন,জেলা বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। প্রধান বক্তা ছিলেন, জেলা শ্রমিকদল নেতা ও উপজেলা শাখার আহবায়ক খান ইসমাইল হোসেন। সভায় বিশেষ অতিথি’র বক্তব্যদেন, উপজেলা শ্রমিকদলের যুগ্ম-আহবায়ক জি এম সাইকুল ইসলাম ও আঃ করিম সরদার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, শেখ জহুরুল ইসলাম, সরদার আবুল হোসেন, রায়হান আলী খান, শেখ আঃ মান্নান, ইউপি সদস্য আঃ কাশেম মোল্যা, শেখ শাহিনুর রহমান, শেখ হজরত আলী, আঃ হালিম শেখ, শেখ আশরাফ হোসেন, আঃ কালাম বিশ্বাস, শেখ হুমায়ুন কবির, খোরশেদ আলম, আঃ খালেক জোয়ার্দ্দার, আঃ হামিদ সরদার, আসাদ খান, মোহাম্মাদ আলী শেখ, ইমদাদুল হক বাবু, রুহুল আমিন মোড়ল, দলু গাজী, ইলিয়াস মোড়ল, আনার আলী বিশ্বাস, আল আমিন শেখ, শেখ উজ্জ্বল, ইসরাফিল গাজী, আনিস বিশ্বাস, শেখ ইলিয়াস হোসেন, হাফিজুর বিশ্বাস ও মাহাবুর রহমান প্রমুখ। প্রস্তুতি সভায় আগামী ১লা মে জাতীয় শ্রমিক দিবস ও ২রা মে জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে সিন্ধান্ত গ্রহন করা হয়।




