ads

শনিবার , ৯ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় স্বামী ও সতীনের হাতে গৃহবধূ খুন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৯, ২০১৩ ৬:১৫ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় স্বামী ও সতীনের হাতে গৃহবধূ খুন

চুয়াডাঙ্গা সংবাদদাতা: দামুড়হুদার ঠাকুরপুর গ্রামে যৌতুকের দাবিতে স্বামী ও সতীন নির্যাতন করে জাকিয়া খাতুন (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ভোরে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আব্দুল মজিদ তার ২য় স্ত্রী জাকিয়া খাতুনের কাছে যৌতুকের টাকা দাবি করে। তিনি দিতে অস্বীকার করলে উভয়ের বাক-বিতন্ডা হয়। এরপর  শনিবার বেলা ১১টায় এলাকাবাসী তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে দামুড়হুদা থানা খবর দেয়। দুপুর ২টার পর পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহতের বাবা আফসার আলী জানান, তার মেয়েকে যৌতুকের দাবিতে নির্যাতন করে হত্যা করেছে জামাই আব্দুল মজিদ ও তার প্রথম স্ত্রী মায়া খাতুন। এখনও পর্যন্ত মামলা হয়নি।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানায়, হত্যার বিষয়টি তদন্ত চলছে ব্যবস্থা নেয়া হবে।

Need Ads
error: কপি হবে না!