ads

রবিবার , ২৭ জানুয়ারি ২০১৯ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশ সেবা সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৭, ২০১৯ ২:৩০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশ সেবা গ্রহণ করুন’ এ প্রতিপাদ্যকে বিষয়কে ধারণ করে সারাদেশের ন্যায় শেরপুরেও পুলিশ সেবা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে ২৭ জানুয়ারি রবিবার সকালে পুলিশ সুপারের কার্যালয় চত্ত্বরে এক বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানা চত্ত্বরে গিয়ে শেষ হয়। ওইসময় পুলিশ সুপার বলেন, বর্তমান সরকারের সদিচ্ছায় ডিজিটাল বাংলাদেশের সাথে খাপ খাইয়ে পুলিশ এগিয়ে যাচ্ছে। বর্তমান পুলিশ জনবান্ধব। তাই সেবা সপ্তাহ উপলক্ষে আমরা জনগনের জন্য যেসব সেবা দিয়ে থাকি সে কাজগুলো আরও আড়ম্ভরপূর্ণ হবে। জেলার ৫টি থানায় বিভিন্ন ধরনের সেবার বিষয়ে ষ্টল স্থাপন করা হবে। ওইসব স্টলে কিভাবে জিডি করতে হয়, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হলে কি করতে হবে, বিডিপুলিশ হেল্পলাইন বাতায়ন থেকে কি কি তথ্য পাওয়া যাবে, জাতীয় জরুরী সেবা ৯৯৯ বিষয়ে পরামর্শ দেওয়া হবে- এসব বিষয়ে মানুষকে অবহিত করা হবে।
র‌্যালিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার রেজওয়ান দীপু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নওয়াজেশ আলীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৭ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের ২ তারিখ পর্যন্ত পুলিশ সেবা সপ্তাহ উদযাপিত হবে। এ উপলক্ষে পুলিশ সুপার কার্যালয়, সদর থানা ভবন, পুলিশ লাইনসহ জেলার সকল পুলিশ স্থাপনা বর্ণিলভাবে সাজানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!