ads

বুধবার , ২৩ জানুয়ারি ২০১৯ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতে বালু তোলা ড্রেজার মেশিন ধ্বংস

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৩, ২০১৯ ৯:০৬ অপরাহ্ণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের আমবাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চেল্লাখালী নদীতে অবৈধভাবে বসানো বালু তোলা ২ টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ও হাতুড়ী দিয়ে পিটিয়ে ধ্বংস করা হয়েছে। ২৩ জানুয়ারি বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওইসময় তাকে সহযোগিতা করেন ৫ সদস্যের ব্যাটালিয়ন আনসার বাহিনীর টিম। টিমের নেতৃত্বে ছিলেন প্লাটুন কমান্ডার রুহুল আমিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, দীর্ঘদিন যাবত একটি অসাধু চক্র পরিবেশের ক্ষতি করে নদীর তীর ভেঙ্গে ও পাহাড় কেটে বালু উত্তোলন করে আসছিল। তারই প্রেক্ষিতে বুধবার অভিযান চালিয়ে ওইসব ড্রেজার মেশিনগুলোকে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!