ads

সোমবার , ২১ জানুয়ারি ২০১৯ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অপরাধী সংশোধন-পুনর্বাসন সমিতির সাধারণ সভা ও কমিটি গঠন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২১, ২০১৯ ৪:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, প্রবেশন অফিসার আলমগীর হোসেন প্রমুখ।
সভার আলোচ্য সূচী অনুযায়ী জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির কার্যকরী পরিষদ গঠন করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে ওই পরিষদের সভাপতি জেলা প্রশাসক আনার কলি মাহবুব, সহ-সভাপতি জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা জজ আদালতের পিপি ও জেলা কারাগারের সুপার, সাধারণ সম্পাদক জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার ও আইন সহায়তা সম্পাদক জেলা আইনজীবী সমিতি মনোনীত প্রতিনিধি। এছাড়া সাধারণ পরিষদের মাধ্যমে নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ-সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ পদে আবু রায়হান মোঃ আল মাছুদ, নির্বাহী সদস্য তালাত মাহমুদ, কোহিনুর বেগম বিদ্যুৎ, সাবিহা জামান শাপলা, মোহাম্মদ জুবায়ের রহমান, আতাউর রহমান, সাইফুল আলম শাহীন ও নুসরাত তুলনা টুম্পা।
সভায় সমিতির ২০১৭-২০১৮ অর্থবছরের আয়-ব্যয়সমূহ উপস্থাপন ও সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে ব্যয়সমূহ অনুমোদন করা হয়। ওইসময় সমিতির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!