মোহাম্মদ আরমান, কালীগঞ্জ (গাজীপুর) : সারা দেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে বৃহস্পতিবার সকাল থেকে সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবেই কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া ৩টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় ও জামালপুর আর.এম বিদ্যা পীঠ কেন্দ্রে জেএসসি পরীক্ষার্থী মোট ৩ হাজার ৫৭ জন হলেও দুই কেন্দ্রে প্রথম দিনে অনুপস্থিত ছিল ৬৩ জন। অন্যদিকে দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় জেডিসি পরীক্ষার্থী ৯০১ জন হলেও প্রথম দিনে অনুপস্থিত ছিল ৯২ জন।
কালীগঞ্জে জিএসসি ও জেডিসি পরীক্ষা বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদার বলেন, কালীগঞ্জে শান্তিপূর্ণভাবে এবং সুন্দর পরিবেশে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে অথবা কেন্দ্রের বাহিরে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।




