ads

মঙ্গলবার , ১৫ জানুয়ারি ২০১৯ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৫, ২০১৯ ৬:০৭ অপরাহ্ণ

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলায় ফাসিতে ঝুলে সোনিয়া আক্তার (২৩) নামে এক সন্তানের জননী এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ১৪ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলার গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া পশ্চিমপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত সোনিয়া স্থানীয় হযরত আলীর মেয়ে।
জানা যায়, সোমবার বিকেলে হযরত আলী ও তার স্ত্রী কুলসুম বেগম তাদের মেয়ে সোনিয়াকে বাড়িতে রেখে সাংসারিক কাজে বাইরে চলে যান। সন্ধ্যায় বাড়িতে গিয়ে বসতঘরের ভেতরে দেখতে পান ঘরের ধর্ণার (আড়ার) সাথে সোনিয়া আক্তার গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। ওইসময় তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ও এলাকাবাসী ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে৷
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান, প্রাথমিক তদন্তে সোনিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!