ads

সোমবার , ৭ জানুয়ারি ২০১৯ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গুগল ম্যাপসে ‘মেসেজিং ফিচার’ যোগ করল গুগল

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৭, ২০১৯ ২:১৩ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ২০১৮ সালে গুগল ম্যাপসে যোগ হয় লাইভ লোকেশান শেয়ার করার ফিচার। এছাড়াও যে কোন ট্রিপ শেয়ার করা যায় গুগল ম্যাপস থেকে। গত বছরেই একসঙ্গে একাধিক ব্যক্তি গুগল ম্যাপস ব্যবহার করে ট্রিপ করার ফিচার এসেছিল। কোম্পানির নেভিগেশান অ্যাপকে আরও জনপ্রিয় করতে এবার গুগল ম্যাপসে মেসেজিং ফিচার যোগ করল গুগল।
গুগল ম্যাপস ব্যবহার করে মেসেজ করতে হলে শুরুতে গুগল ম্যাপসে বাঁ দিকে উপরে হ্যামবার্গার মেনুতে ট্যাপ করুন। এবার মেনুতে ‘মেসেজ’ ট্যাব দেখতে পাবেন।সেখানে ট্যাপ করলে সব পুরনো মেসেজ দেখতে পাবেন। এরপর থেকে গুগল ম্যাপসে সব বিজনেসের পাশে ‘মেসেজ’ নামে একটি নতুন বোতাম দেখা যাবে। সেখানে ট্যাপ করে গুগল ম্যাপস ব্যবহার করে স্থানীয় ব্যবসায়ীদের সাথে চ্যাট শুরু করা যাবে।
আপাতত শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকরা গুগল ম্যাপের মেসেজিং ফিচার ব্যবহার করতে পারবেন। সম্প্রতি এই ফিচার সহ এক সোশ্যাল প্ল্যাটফর্মে একটি স্ক্রিনশট প্রকাশিত হয়েছে। মেসেজ ট্যাব ব্যবহার করে গ্রাহকরা সরাসরি স্থানীয় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করতে পারবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!