ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : অত্যাধুনিক ও টেকসই প্রযুক্তি কাজে লাগিয়ে দারিদ্রতা, ক্ষুধামুক্ত এবং পুষ্টিহীনতা দুরীকরণের লক্ষে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসুচির আওতায় খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ব্লকে আমন ধানের চাষাবাদ শুরু হয়। এ উপলক্ষে ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার শোলগাতিয়া ব্লকে কিষান-কিষানীদের নিয়ে শস্য কর্তন ও মাঠ দিবসের আয়োজন করা হয়।
স্থানীয় রুদাঘরা গাছতলা বাজারস্থ প্রকল্পের এরিয়া ব্যবস্থাপক মিতালী আকতারের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পংকোজ কান্তি মজুমদার। অন্যান্যের বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা আ. হাকিম, ব্র্যাকের নিখিলেশ দে, পুর্নিমা দাস, আমিনুল ইসলাম, মেহেরি তাজ, ইফতেখার আহমেদ ও কৃষক অশোক সাহা প্রমুখ। সভায় প্রকল্পের প্রতিবেদনে ৬৪ জন চাষীর ৩০ একর জমিতে ব্রি-আমন ৪৯ ও ব্রি- ১১ জাতের ধান চাষ করা হয়।




