ads

শুক্রবার , ২৮ ডিসেম্বর ২০১৮ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-৩ আসনে চাঁনের দখলে মাঠ, একা একাই লড়ছেন ভাতিজা রুবেল

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০১৮ ৮:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে টানা ৩ দফায় নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ২ বারের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন নৌকা। সরকারি চাকরি থেকে অবসর নিয়ে রাজনীতিতে যোগ দিয়ে দলের এক বিদ্রোহী প্রার্থী থাকার পরও ২০০৮ সালে তিনি আপন ভাতিজা বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে পরাজিত করে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।
ভোটের মাঠের হিসেব অনুযায়ী, এ আসনে দলের সর্বাধিক মনোনয়নপ্রত্যাশী প্রার্থিতা পরিবর্তনের দাবিতে মাঠে তৎপর থাকলেও মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরপরই তারা বিভেদ ভুলে নৌকার পক্ষে একাট্টা হয়ে মাঠে নেমে পড়েন। ফলে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ ও পথসভাসহ সার্বিক কর্মকা-ে প্রার্থী ফজলুল হক চাঁনের সাথে ছিলেন মনোনয়নবঞ্চিত এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নুরুল ইসলাম হিরু, মোতাহারুল ইসলাম লিটন, নাসরিন রহমানসহ সব নেতারাই। সেইসাথে মাঠ গুছাতে বিভিন্ন নির্বাচনী সভায় যোগ দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি এবং জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের নেতৃত্বে পৃথক বিশেষ টিম। যে কারণে জেলার অন্য দু’টি আসনের চেয়ে তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতায় থাকা এ আসনের মাঠও এখন প্রার্থী ফজলুল হক চাঁনের দখলে।
এবারও তার বিপরীতে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন আপন ভাতিজা জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি প্রার্থী, জেলা বিএনপির সভাপতি, ৩ বারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। অভিজ্ঞতা ও জনপ্রিয়তার প্রশ্নে তিনিও দলের একজন হেভিওয়েট প্রার্থী। ধানের শীষের পাশাপাশি পিতা সাবেক সংসদ সদস্য প্রয়াত ডাঃ সেরাজুল হকের জনপ্রিয়তাও তার অন্যতম ভরসা। দলীয় সূত্রমতে, নির্বাচন শুরুর পূর্বাহ্নেই মাঠ গুছানোর কাজ তার অনেকটা এগুনোই ছিল। সে অনুযায়ী প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই দলীয় নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেন। কিন্তু শুরুতেই হোঁচট খান প্রার্থী রুবেল। এরপর থেকে শ্রীবরদী ও ঝিনাইগাতীতে নানা অঘটন আর মামলা-গ্রেফতারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে। নির্বাচনের শেষ সময়ে এসেও তার কোন পরিবর্তন ঘটেনি। যে কারণে অনেকটা অসহায় হয়ে নিজে নিজেই ঘুরেছেন বিভিন্ন এলাকায়।
এ আসনে লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির উন্মুক্ত প্রার্থী হিসেবে লড়ছেন কেন্দ্রীয় যুবসংহতির যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের বাদল। এছাড়া হাতপাখা প্রতীক নিয়ে লড়ছেন ইসলামী আন্দোলনের প্রার্থী দলের কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার। তবে এ আসনে নানা সমীকরণে এখন পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী ফজলুল হক চাঁন যেভাবে নির্বাচনের মাঠ নিজের দখলে নিয়েছেন, তার সহসা কোন পরিবর্তন না ঘটলে ভাতিজা মাহমুদুল হক রুবেলের ভাগ্য বিপর্যয় অনিবার্য হয়ে উঠবেÑএমনটাই ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!