ads

রবিবার , ২৭ জুন ২০২১ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে করোনা শনাক্তের নতুন রেকর্ড

ময়মনসিংহে এক বছর পর একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১২৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে ২০২০ সালের ১৬ জুন সর্বশেষ জেলায় এক দিনে সর্বোচ্চ ১৪৫ জনের করোনা শনাক্ত হয়। ২৭ জুন রবিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম ওই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার এক লাফে ২৭ দশমিক ৬২ শতাংশে পৌঁছেছে। আগের দিন যা ছিল ১২ দশমিক শূন্য ৩ শতাংশ।

Shamol Bangla Ads

এদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে এক নারী ও কিশোরীর মৃত্যু হয়েছে। তারা হলেন- ঈশ্বরগঞ্জের ফিরোজা বেগম (৬৮) ও ধোবাউড়ার আইরিন বেগম (১৪)।

বিষয়টি নিশ্চিত করে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান বলেন, ফিরোজা বেগম নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) এবং আইরিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি আরও বলেন, বর্তমানে করোনা ওয়ার্ডের ১৩ আইসিইউ ওয়ার্ডের বিপরীতে রোগী ভর্তি আছে ১২ জন। ২১০টি সাধারণ ওয়ার্ডের বিপরীতে রোগী আছে ১৮৮ জন।

Need Ads