ads

বুধবার , ১৯ ডিসেম্বর ২০১৮ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-১ আসনে এবার আ’লীগ প্রার্থী হুইপ আতিকের সংবাদ সম্মেলন

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০১৮ ৫:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর-১ (সদর) আসনে নৌকার বিজয় নিশ্চিত জেনে বিএনপি-জামায়াত চক্র শান্তিপূর্ণ নির্বাচনকে বানচাল করতে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকা- শুরু করেছে বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ প্রার্থী, ৪ বারের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক। তিনি ১৯ ডিসেম্বর বুধবার বিকেলে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সম্মেলনে ওই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হুইপ আতিক বলেন, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের মতো এ আসনে এবারও নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কিন্তু তার জনপ্রিয়তায় এবং নৌকার বিজয় নিশ্চিত জেনে ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা শান্তিপূর্ণ নির্বাচনকে বানচালে ষড়যন্ত্র করছেন এবং তারই ইন্ধনে স্থানীয় বিএনপি-জামায়াত চক্র সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সন্ত্রাসী কর্মকা- শুরু করেছে। ওই চক্রের হাতে ইতোমধ্যে কামারিয়া ইউনিয়নের শোলারচর গ্রামে আওয়ামী লীগ কর্মী আলমগীর ও তার মা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা লছমনপুর ইউনিয়নের দড়িপাড়া নতুনবাজারে ও ধলা ইউনিয়নের বাগবাড়ী বাজারে নৌকার দু’টি প্রচার কেন্দ্রে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এজন্য তিনি প্রশাসনের নিরপেক্ষতার পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, এলাকার ভোটাররা হুমকি, সন্ত্রাস ও কালো টাকার প্রভাবমুক্ত হয়ে স্বতস্ফূর্তভাবে ভোট দিতে পারলে এবারও তিনি বিপুল ভোটাধিক্যে নির্বাচিত হব-ইনশাআল্লাহ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ১৮ ডিসেম্বর রাতে সদর উপজেলার ধলা ইউনিয়নের বাগবাড়ী বাজার এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রইছ উদ্দিন ও সাবেক চেয়ারম্যান তসলিম উদ্দিনের নেতৃত্বে নৌকা সমর্থকরা বুধবার সকালে বাগবাড়ী বাজারে এক বিক্ষোভ মিছিল বের করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!