ads

মঙ্গলবার , ১৮ ডিসেম্বর ২০১৮ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি হলেন সাইফুল; সম্পাদক ফরিদা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০১৮ ৮:৪৫ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন। ১৮ ডিসেম্বর মঙ্গলবার রাত পৌনে ৮টায় প্রধান নির্বাচন কমিশনার মো.শাহ আলমগীর ওই ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে সাইফুল আলম ৬২১ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ফরিদা ইয়াসমিন ৫৬৯ ভোট পান।
১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির মধ্যে অন্যান্য বিজয়ীরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে বাসসের ওমর ফারুক। ওমর ফারুক পান ৪৪২ ভোট। সহ-সভাপতি পদে ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন বাংলাদেশের খবরের আজিজুল ইসলাম ভূঁইয়া। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত দুজন হলেন দৈনিক সমকালের শাহেদ চৌধুরী ও দৈনিক ইত্তেফাকের মাইনুল আলম। শাহেদ চৌধুরী ৫৯৯ ভোট ও মাইনুল আলম পান ৫৫৪ ভোট। কোষাধ্যক্ষ পদে ৫৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন দৈনিক ভোরের কাগজের শ্যামল দত্ত।
সদস্য পদে নির্বাচিতরা হলেন- আনন্দবাজার পত্রিকার কুদ্দুস আফ্রাদ (৫১৫), মাছরাঙ্গা টেলিভিশনের রেজোয়ানুল হক রাজা (৪৮৪), দৈনিক ইত্তেফাকের শামসুদ্দিন আহমেদ চারু (৫০৯), ডেইলি অবজারভারের শাহনাজ বেগম (৪৬২), চ্যানেল আইয়ের কল্যাণ সাহা (৪৩৯), আমার দেশের সৈয়দ আবদাল আহমেদ (৪৪৭), নিউএজের সানাউল হক (৪৪২), সিনিয়র সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক (৪২৯), হাসান আরেফিন ও বখতিয়ার রানা।
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক হাজার ২১২ জন। এর মধ্যে ভোট দেন ১০৬৭ জন।

Need Ads
error: কপি হবে না!