ইয়ানুর রহমান যশোর : অধিক স্পিরিট সেবন করে হারুন অর- রশিদ (৪২) নামে এক ব্যক্তি মারা গেছে। সে যশোর জেলা পরিষদের কর্মচারী।
পুলিশ জানায়, যশোর সদর উপজেলা ঘুরুলিয়া গ্রামের মৃত আফসার বিশ্বাসের পুত্র হারুন- অর-রশিদ র্দীঘদিন স্পিরিট সেবন করে। বুধবার দুপুরে অধিক পরিমানের স্পিরিট সেবন করে। তার অবস্থা খারাপ দেখা দেয়ায় দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা আনুমানিক ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।




