এইচ.এম নাসির উদ্দিন আকাশ, ঝালকাঠি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বহু পুরোনো কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়টির সামনের রাস্তা ও মাঠ নদীতে বিলীন হতে যাচ্ছে। কয়েকবার বিভিন্ন পত্র পত্রিকায় এ সংবাদ প্রকাশ হলেও কর্তৃপক্ষের কোন নজর নেই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসি জানান, আমরা বিভিন্ন দপ্তরে এ ভাঙ্গনের ব্যাপারে পদক্ষেপ নেয়ার কথা বললেও তারা কোন উদ্যোগ নেয়নি, যে কোন সময় বিদ্যালয়টি ভেঙ্গে নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা আছে।




