ads

সোমবার , ৪ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাউজানে বাস চাপায় যুবকের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৪, ২০১৩ ৮:০৬ অপরাহ্ণ
রাউজানে বাস চাপায় যুবকের মৃত্যু

Road_Accident-254রাউজান প্রতিনিধি :   রাউজান রাঙ্গামাটি সড়কের মুন্সিরঘাটায় শহরমুখি বাস চাপায় এক যুবক মারা গেছে। নিহত যুবকের নাম মোহাম্মদ তসলিম(২২)। সে পেশায় একজন সিএনজি টেক্সি চালক। তার বাড়ি রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে টেক্সি চালক তসলিম রোববার রাত আনুমানিক নয়টার দিকে মুন্সিরঘাটায় তার টেক্সিটি গ্যারেজে বন্ধ করে বাড়ি ফিরছিলেন, এসময় রাঙ্গামাটি থেকে শহরমুখি যাত্রীবাহী বাস(নং চট্টমোট্রো-জ-১১-০১০৫)তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে পুলিশে খবর দেয়। এর আগে চালক পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত যুবকের পিতা মোহাম্মদ হানিফ জানিয়েছে লাশ দাফন সম্পন্ন করার পর থানায় মামলা করবেন। রাউজান থানা সাথে যোগাযোগ করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক ঘটনা সত্যতা স্বীকার করে বলেন এখনো পর্যন্ত থানায় মামলা রুজু হয়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!