ads

বুধবার , ৬ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে গৃহবধুকে শ্বাসরোধে হত্যা : স্বামী-শ্বশুরসহ আটক ৪

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৬, ২০১৩ ২:০৪ অপরাহ্ণ

Jamalpur-05-11-13দেলোয়ার হোসেন, জামালপুর : পারিবারিক কলহের জের ধরে জামালপুর সদরে এক গৃহবধুকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করেছে। ৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নান্দিনা পূর্ববাজার এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ খোরশেদা বেগম (২৪) শেরপুর জেলার সদর উপজেলার বেতমারী গ্রামের বয়েজ উদ্দিন মন্ডলের কন্যা। ওই ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে খোরশেদার স্বামী মিজানুর রহমান (৩০), ভাসুর রেজাউল করিম (৩৩), শ্বশুর মোফাজ্জল হোসেন (৬০) ও শ্বাশুরি রিনা বেগম (৫০)।
জানা যায়, মঙ্গলবার দুপুরে জামালপুর সদরের নান্দিনা পূর্ববাজার এলাকায় ভটভটি চালক মিজানুর রহমানের স্ত্রী খোরশেদা বেগমের সাথে তার শ্বাশুরী রিনা বেগমের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে শ্বশুরবাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে গৃহবধূ খোরশেদাকে স্বামী মিজানুর রহমানসহ অন্যান্যরা তাকে শারীরিক নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে সদর থানার পুলিশ গৃহবধুর মৃতদেহ উদ্ধার এবং হত্যার সাথে জড়িত সন্দেহে ওই ৪ জনকে আটক করেছে। পুলিশ ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান মজুমদার জানান, ওই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
error: কপি হবে না!