ঝালকাঠি সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের শেষ দিনে ঝালকাঠি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন ও র্যাবের টহল জোরদার থাকলেও মিছিল করেছে জেলা যুবদল। ৬ নভেম্বর বুধবার সকাল ৭ টায় ঝালকাঠি জেলা যুবদলের সভাপতি কামরুল ইসলামের নেতৃত্বে শহরের শীতলাখোলা মোড় থেকে মিছিলটি বের হয়। টিএন্ডটি সড়ক প্রদক্ষিণ করে শেখ মুজিব সড়কে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেয় সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত হোসেন খোকন মল্লিক, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান, যুবদল নেতা নজরুল, সবুজ, হাসান, বাহাদুর, রিয়াজ, জামাল, ছাত্রদল নেতা সোহেলসহ যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা।




