ads

মঙ্গলবার , ৫ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উনি কি ভুলে গেছেন ২০০৭ সালের কথা ? আবার কেন তিনি সে সময় টেনে আনতে চান ?

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৫, ২০১৩ ৮:০৪ অপরাহ্ণ

Naogaon PM Pic 05.11.13সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি মানেই দিনে সন্ত্রাস বিএনপি মানেই রাতে ঘুম হারাম হওয়া। নৌকা শান্তি দেয় নৌকাই উন্নতি দেয়। আমি নওগাঁয় এসে আপনাদের উপহার দিয়ে গেলাম। (এসময় তিনি ২০টি প্রকল্পের কথা বলেন)
আগামীতে সরকার গঠন করতে পারলে পোরশা ডিগ্রী কলেজ সহ দেশের প্রতিটি উপজেলায় একটি করে কলেজ ও একটি করে স্কুল সরকারী এবং জেলায় একটি করে উন্নত মানের মসজিদ তৈরী করা হবে। তিনি বলেন  বিএনপি নেত্রীর মনে শান্তি নেই। আজও হরতালে বোমা মেরে মানুষ হত্যা করা হয়েছে। সে সব দেখে তার কর্মী বাহিনীরা দাঁত উচিয়ে হাসে। বিএনপি জামাত ও হেফাজত বয়তুল মোকারমে বোমা মেরেছে, পবিত্র কোরআন শরিফে আগুন দিয়েছে। এ লজ্জা আমরা কোথায় রাখব। তিনি সেদিনের টিলিফোন আলাপের কথা উলে­খ করে বলেন দুপুর একটায় ফোন করলে তিনি ফোন ধরতে পারেনা। তিনি সে সময় ঘুমিয়ে থাকেন। একটি টেলিফোন ধরতে তার রাত নয়টা বাজে। আমার প্রশ্ন টেলিফোন ধরতেও কি তৈরী হতে হয় টেলিফোনেতো আর মানুষ দেখা যায়না। আমি টেলিফোনে হরতাল প্রত্যাহার করতে বলেছিলাম কিন্তু উনি তা করেননি উনি হরতাল করবেনই এবং মানুষ হত্যা করবেনই। মানুষের লাশ না দেখলে নাকি উনার ঘুম হয়না। ৩২মিনিটের বক্তব্যে তিনি আরো বলেন ২০০৭সালে উনিও গ্রেফতার হয়ে ছিলেন আমিও গ্রেফতার হয়ে ছিলাম। উনি সহ উনার দুই ছেলেকে সে সময় জেলে নিয়ে গেল।উনি কি তা এখন ভুলে গেছেন? তবে তিনি কেন আবার সে সময় টেনে আনতে চান।  বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামীলীগ এদেশের জনগনকে সাথে নিয়ে আন্দোলন করে বাংলার স্বাধীনতা এনে দিয়ে ছিলেন। যারা স্বাধীন করে তারাই স্বাধীনতার মর্ম বুঝে। যারা উড়ে এসে জুড়ে বসে তারা স্বাধীনতার মর্ম কি বুঝবে? তিনি তার সময়েকার উন্নয়নের কথা উল্লেখ করে বলেন আমরা আগামীতে সরকার গঠন করতে পারলে যাবতীয় উন্নয়নের ধারা অব্যহত থাকবে। তিনি আরোও বলেন বিএনপি ২১ আগষ্ট গ্রেনেট মেরে আমাকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু সে দিন প্রায়ত রাষ্ট্রপতি জিল­ুর রহমানের স্ত্রী নারী নেত্রী আইভি রহমান মর্মান্তিক ভাবে নিহত হন। আমি তাকে বলে ছিলাম আপনার জন্ম দিন তো ১৫আগষ্ট নয় ৫ সেপ্টম্বর আপনার জন্ম দিন। কেন আপনি ১৫আগষ্ট মিথ্যা জন্ম দিন পালন করেন। তিনি তার উত্তরে বললেন  ১৫আগষ্টই তার জন্ম দিন পালন করবেনই।
মঙ্গলবার বেলা ২টা ৫মিনিটে হেলিকপ্টারে যোগে পোরশা উপজেলা হেলিপ্যাডে অবতরনের পর উপজেলা ডাকবাংলোতে মধ্যাহৃ ভোজে সেরে বেলা ৩টা ১৫মিনিটে সড়ক পথে পোরশা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত পোরশা ডিগ্রী কলেজ মাঠে জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চারিদিক থেকে হাজার হাজার নেতা-কর্মী,সমর্থক বিভিন্ন ¯েøাগান দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। প্রধামন্ত্রীও হাত নেড়ে জনতার শুভেচ্ছার জবাব দেন। প্রধান মন্ত্রীর আগমন উপলক্ষে বহু পূর্ব হতে সারা নওগাঁ জেলায় যেন আনন্দের বন্যা বইতে শুরু করে। সপ্তাহব্যপী চলে দলীয় নেতাকর্মীদের আনন্দ মিছিল রাস্তায় রাস্তায় তৈরী হয় সহস্রাধীক তোরন। প্রধানমন্ত্রীর আগমনকে সফল ও সার্থক করতে মাঠে নামে বিভিন্ন গোয়েন্দা দল। পাশাপাশী পুলিশ বাহিনীকে নিরলস প্ররিশ্রম করতে দেখা যায়। বিরোধী দলের হরতালকে উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য পায়ে হেঁটে ওই দিন সকাল হতেই পোরশা কলেজ মাঠে জনতার ঢল নামে। ৮০বছরের বৃদ্ধ থেকে ৬বছরের শিশুরাও প্রধানমন্ত্রীকে দেখার জন্য বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে মাঠের দিকে ছুটে আসেন। কানায় কানায় মাঠ ভির্তি দর্শক ঘন্টার পর ঘন্টা মাঠে দাঁড়িয়ে থাকে। প্রধানমন্ত্রী মঞ্চে আসার পর দর্শকের ভিড় মাঠ পেরিয়ে পাশের রাস্তাসহ সুতরইল মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেখার জন্য  গাছের ডালে, বাড়ীর ছাদেও সমান তালে মানুষকে অধীর আগ্রহে বসে থাকতে দেখা যায়। মহুর্তে প্রধান মন্ত্রীর জনসভা এক জনসমুদ্রে পরিনত হয়। মঞ্চে ওঠার আগে প্রধানমন্ত্রী মঞ্চের পাশেই পর্দা টেনে একশ’ কোটি টাকার ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী ও ভিত্তিফলক উম্মোচন করেন। এলাকার উন্নয়নে নওগাঁ-১ আসনের বর্তমান সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার মাননীয় প্রধান মন্ত্রীকে তার নির্বাচনী এলাকায় আনতে নিরলস চেষ্টা চালিয়েছেন। প্রধান মন্ত্রীর এবারের আগমন তার নির্বাচনী এলাকায় দ্বিতীয় আগমন। ইতো পূর্বে তিনি  প্রধান মন্ত্রীকে তার নির্বাচনী এলাকার সাপাহার ডিগ্রী কলেজ মাঠে ১৯৯৮ ও ৫নভেম্বর ২০১৩সালে পোরশা ডিগ্রী কলেজ মাঠে আনতে সক্ষম হলেন। স্থানীয় নেতা কর্মীরা প্রধান মন্ত্রীর আগমনকে নওগাঁ-১আসনের বর্তমান এমপি সাধন চন্দ্র মজুমদারের আর একটি সাফল্য হিসেবে দেখছেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তবিবুর রহমান শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় তার সফর সঙ্গীদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, প্রধান মন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শেখর ও অন্যান্যর মধ্যে মহিলা সংসদ সদস্য শাহিন মোনোয়ারা হক এমপি, ,কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জিনাত আরা হেনরী, রাজশাহী সিটি করপরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ফজলে রাব্বী, সাধারন সম্পাদক আব্দুল মালেক এমপি, ইসরাফিল আলম এমপি, শহিদুজ্জামান সরকার এমপি, ড.আকরাম হোসেন চৌধুরী এমপি, সাধন চন্দ্র মজুমদার এমপি, ইমাজ উদ্দীন প্রমানিক এমপি,  প্রমুখ বক্তব্য প্রদান করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!