আজহারুল হক, গফরগাঁও ঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে এক রাতে ৫ বাড়িতে ডাকাতির হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে পৌর এলাকার ১,২ ও ৮ ওয়ার্ডের রুপান্তর সিনেমা হলের পিছনে।
জানা যায়, সোমবার গভীর রাতে পৌর এলাকার সালটিয়া এলাকার ১ নং ওয়ার্ডের বাসিন্ধা শাফায়েত হোসেন, মজিবর, ২নং ওয়ার্ডের কাদের মিয়া, জুলহাস মিয়া ও ৮ নং ওয়ার্ডের ব্যবসায়ী মাহফুজুল হক সবুজের বাড়িতে ১০/১২ জনের ডাকাত দল হানা দেয়। এ সময় ডাকাত দল ব্যবসায়ী সবুজের বাড়ি থেকে নগদ ৪৩ হাজার টাকা, ৪ ভরি স্বর্নালংকার ও অন্যান্যে মালামালসহ ৪ লাখ টাকার মালামাল লুট করে। অপরদিকে একই রাতে পৌর এলাকার ১ ও ২নং ওয়ার্ডের বাসিন্ধা শাফায়েত ও মজিবরের বাড়ি থেকে নগদ ৮০ হাজার টাকা, কাদের মিয়া ও জুলহাসের বাড়ি থেকে ঘরের আসবাবপত্রসহ ৩ লাখ মালামাল লুটে নেয়।
এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি আছাবুর রহমান বলেন, ডাকাতির ঘটনার পর পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




