ইয়ানুর রহমান, যশোর : যশোর শহরের দড়াটানায় বোমা বিস্ফোরণে মোস্তাক বাবু (৩০) নামের এক পথচারী গুরুতর আহত হয়েছে। ৪ নভেম্বর সোমবার দুপুরে ওই ঘটনা ঘটে। আহত বাবুকে গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতয়ালী থানার ওসি এমদাদুল হক জানান, কে বা করা এ বিস্ফোরন ঘটিয়েছে তা জানা যায়নি। তবে যশোর শহরের অবস্থা স্বাভাবিক রয়েছে।




