ads

মঙ্গলবার , ২১ আগস্ট ২০১৮ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ৭ গ্রামে পালিত হচ্ছে আগাম ঈদুল আজহা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২১, ২০১৮ ২:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের ৭টি গ্রামে আগাম ঈদুল আজহা পালিত হচ্ছে। গ্রামগুলো হচ্ছে সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনিপাড়া, নকলা উপজেলার নারায়নখোলা ও চরকৈয়া এবং ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল।
২১ আগস্ট মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ওইসব গ্রামে পবিত্র ঈদুল আয্হার জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ওইসব জামায়াতে পুরুষ মুসুল্লীদের পাশাপাশি নারী মুসল্লীরাও পর্দার ভেতরে নামাজে অংশ নেন। প্রত্যেকটি জামায়াতেই মুসল্লীর সংখ্যা ছিল এক-দেড়শ’র মতো। নামাজের পর পারস্পরিক কোলাকোলি শেষে তারা অংশ নেন প্রীতিভোজে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!