ads

বৃহস্পতিবার , ২ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিজয় দিবসে সবাইকে শপথ করাবেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬২
বিজয় দিবসে সবাইকে শপথ করাবেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগামী ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর পূর্তির দিন দেশের সব মানুষকে শপথ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী এই তথ্য জানান।

Shamol Bangla Ads

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে বৃহস্পতিবার সচিবালয়ে নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে নাসের চৌধুরী বলেন, মহাবিজয়ের মহানায়ক শিরোনামে আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান হবে। ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী সেখান থেকে সারা দেশে একটি শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন, সেখানে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। কি বিষয়ে শপথ হবে পরে জানানো হবে। বিকেল সাড়ে ৫টা থেকে আলোচনা সভা শুরু হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং ভারতের রাষ্ট্রপতি তাতে অংশ নেবেন।

‘পুরো অনুষ্ঠান সুন্দরভাবে সাজিয়ে বাংলাদেশের সংস্কৃতি, প্রকৃতি, পরিবেশ, দেশের ৫০ বছরের অগ্রগতি-এসবের সমন্বয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠান হবে। ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বড় আকারে কুচকাওয়াজ হবে। সেখানে ছয়টি দেশের প্রতিনিধিদের নিয়ে আন্তর্জাতিক প্যারেড হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কোভিড দেশ থেকে যায়নি সেটি মাথায় রেখেই কোভিড টেস্ট বাধ্যতামূলক। যারা দুই ডোজ টিকা নিয়েছেন তারাই সেখানে আসবেন। আমরা অবশ্যই করোনার নেগেটিভ সার্টিফিকেট পরীক্ষা করব। স্বাস্থ্যবিধি মেনে এখানে আসতে সবাইকে আহ্বান করেছি।

Shamol Bangla Ads

নাসের চৌধুরী জানান, প্রতিদিন তিন হাজার মানুষ অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে অংশ নিতে করোনার নেগেটিভ সনদ থাকতে হবে। সারা দেশের পাশাপাশি সারা পৃথিবীতে এই অনুষ্ঠান সম্প্রচার হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুটি অনুষ্ঠানকে ঘিরে ট্রাফিক ব্যবস্থা, নিরাপত্তাসহ সব ইস্যুতে তারা আলাপ আলোচনা করে যার যা করণীয় ভাগ করে দিয়েছেন। ‍সুষ্ঠুভাবে অনুষ্ঠান শেষ করতে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের গণমাধ্যম পুরোপুরি স্বাধীনতা ভোগ করছে : হানিফ পরবর্তী সংবাদ ময়মনসিংহ সিটিতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads