ads

সোমবার , ৪ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাইবার আক্রমণরোধে গুগল আনল ‘ইউপ্রক্সি’

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৪, ২০১৩ ৫:৪০ অপরাহ্ণ

googleশ্যামলবাংলা ডেস্ক : যেকোনো ধরনের সাইবার আক্রমণ প্রতিহত করতে নতুন সেবা চালু করলো বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল। ‘ইউপ্রক্সি’ নামে ওই সেবার মাধ্যমে সংবাদমাধ্যম ও মানবাধিকার সংগঠনের ওয়েবসাইটগুলোকে নিরাপত্তার চাদরে মুড়ে রাখা যাবে। আর ওই সেবাপ্রদান নিরবচ্ছিন্ন রাখতে ‘প্রজেক্ট শিল্ড’ নামে এক বড় প্রজেক্ট হাতে নিয়েছে গুগল কর্তৃপক্ষ। আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) গুগলের তথ্যভাণ্ডার হ্যাক করার খবর প্রকাশের পর  এমন পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিল প্রযুক্তি জায়ান্ট ওই প্রতিষ্ঠানটি।
নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে অনাকাঙ্খিত গোপন নজরদারি ঠেকাতে ‘ইউপ্রক্সি’ নামে নতুন এক প্রযুক্তি উন্মোচন করে গুগল। নাগরিকদের তথ্যভাণ্ডারে সরকারের নাক গলানো বন্ধ করতে এবং যেকোনো হ্যাকিং প্রতিরোধে ওই সফটওয়্যারটি অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে। বর্তমানে গুগল ক্রোম ও ফায়ার ফক্স ব্যবহারকারীদের জন্য এ প্রযুক্তি উন্মুক্ত থাকলেও আপাতত প্রতিযোগী মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীরা এর সুফল ভোগ করতে পারবেন না।
গুগল বলছে, ইউপ্রক্সি নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে এর প্রয়োগ শুরু হয়ে গেছে। একটি জনপ্রিয় পার্সিয়ান ভাষার ওয়েবসাইট ‘বালাতারিন’ এই ডিজিটাল শিল্ড ব্যবহার করছে। এ সংক্রান্ত একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছে গুগল। তাছাড়া কেনিয়ার নির্বাচন পর্যবেক্ষণে ওয়েবসাইটটির নিরাপত্তা দিচ্ছে নতুন এ সফটওয়্যার।
এমনিতে গ্রাহকদের সার্বিক নিরাপত্তা দিতে গুগলের সেবার মান সর্বোচ্চ পর্যায়ের। ইউটিউব, ব্লগসহ সকল ওয়েবসাইটের গোপনীয়তা রক্ষায় গুগলের ‘ডোন্ট বি ইভিল’ কর্পোরেট মোটো পৃথিবীজুড়ে বিখ্যাত। এছাড়া ওয়েবের নিরাপত্তা বিষয়ে সব সময় সেবাপ্রদান নিশ্চিত রাখার জন্য ২০১০ থেকে তারা শুরু করে ‘থিঙ্ক ট্যাংক’ নামের একটি বিশেষজ্ঞ দল। এদের থেকে উদ্ভাবিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। সূত্র: ইন্টারনেট

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!